ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রেজার ডুবির ঘটনায় ৮ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে শাহিন মোল্লাসহ চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে বুধবার রাতে একটি ও আজ সকালে তিনটি মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসকর্মীরা। ডুবে যাওয়া ড্রেজারের ভেতর থেকে তাদের উদ্ধার করা হয়।
মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত নিখোঁজ আট শ্রমিকের সবার মরদেহ উদ্ধার হয়েছে।











