spot_img
spot_img

রংপুরে বিএনপির সমাবেশের আগে পরিবহন ধর্মঘট

বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে শনিবার সকাল ছয়টা সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুরে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে রংপুর জেলা মটর মালিক সমিতি।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা মটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আফতাবুজ জামান নিপ্পন।

রংপুর জেলা মোটর মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আফতাবুজ জামান নিপ্পন বলেন, এটা বিএনপি বলতেই পারে। আমরা মটর মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি, ট্রাক্টর মালিক সমিতি ও মাইক্রোবাস মালিক সমিতি যৌথ সভার মাধ্যমে এই ধর্মঘট আহ্বান করেছি।

রংপুর বিভাগীয় গণ সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হারুন অর রশিদ জানান, পরিবহন ধর্মঘট কাম্যই ছিল। এটি হচ্ছে সরকারি পরিবহন ধর্মঘট। সরকারের নীতি নির্ধারকরা নিশ্চয়ই সাম্প্রতিক সময়ের তিনটি গণ সমাবেশ দেখেছেন, সেখানেও ধর্মঘট দেয়া হয়েছিল। মানুষ নির্বিঘ্নে এসেছে। আমরা মনে করি, এই পরিবহন ধর্মঘটের মাধ্যমে রাজপথ সরকার নিজেই আমাদের দখলে দিয়ে দিল। জনস্রোত কখনোই বাধা মানবে না। কাল সকাল থেকেই সেটি বোঝা যাবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ