spot_img
spot_img

২৩ সালের সঙ্কট মোকাবেলার জন্য হলেও আলেমদের মুক্তি দিন : ড. এনায়েতুল্লাহ আব্বাসী

এস এম সাইফুল ইসলাম


বাংলাদেশের সকল আলেমদের মুক্তির দাবি করে ড. সাইয়্যেদ এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, অসংখ্য উলামায়ে কেরাম আজকে কারাগারে বন্দি হয়ে আছে। রাতের বেলায় তাহাজ্জুদ নামাযে তাদের চোখের পানি ঝরছে। যদি সম্ভব হয় ২৩ সালের সঙ্কট মোকাবেলার জন্য বাংলার শ্রেষ্ঠ সন্তান আলেমদের মুক্তি দিন।

গত বুধবার (২৬ অক্টোবর) ১৯ দিনব্যাপী চুনতির আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সমাপনী দিবসে তিনি এসব কথা বলেন।

সরকারকে উদ্দেশ্য করে ড. এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, আপনারা না জানলেও বহু আগে থেকে আমরা উলামায়ে কেরামরা আপনাদের এই ব্যাপারে সতর্ক করে আসছি। বাংলাদেশে কোনো অভাব হবে না। খাদ্য সঙ্কট হবে না। দুর্ভিক্ষ হবে না। বিদেশি আগ্রাশন হবে না। শর্ত হচ্ছে, মজলুম কারাবন্দী আলেমদের মুক্ত করে দিতে হবে। হাদিস শরিফে এসেছে, “মাজলুমের বদদু’আ হতে বাচো, মাজলুমের বদদু’আ এবং আমার আল্লাহর মাঝে কোনো পর্দা নাই।”

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, যদি ২৩ সাল থেকে নবম-দশম শ্রেণী থেকে ইসলাম শিক্ষাকে উঠিয়ে দেন, তাহলে আগামি ১০ বছর পরে ইসলাম শিক্ষা না পেয়ে ডারউইনের বিবর্তনবাদ পড়ে এ দেশের ঘরে ঘরে নাস্তিক তৈরি হয়ে যাবে। আপনার করা মডেল মসজিদে নামায পড়ানোর জন্য ইমাম ও মুসল্লী পাবেন না। মাদ্রাসায় ছাত্র খুঁজে পাবেন না। অতএব ২৩ সাল থেকে নবম দশম শ্রেণির বোর্ড পরিক্ষায় ইসলাম শিক্ষা বাদ দেওয়ার আত্মঘাতি সিদ্ধান্ত বাতিল করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ