spot_img
spot_img

শাঈখ উছমান গনীর পিতার ইন্তেকালে জাতীয় লেখক পরিষদের শোক

দৈনিক প্রথম আলোর ধর্মীয় বিভাগের নিয়মিত লেখক এবং জাতীয় লেখক পরিষদের সহ-সভাপতি মুফতি শাঈখ মুহাম্মদ উছমান গনী এর পিতা মৌলবি আবদুল মুতাআলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় লেখক পরিষদ।

আজ শনিবার (২৭ নভেম্বর) সংবাদমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় এ শোক প্রকাশ করা হয়।

যৌথ শোকবার্তায় শোক প্রকাশ করেন জাতীয় লেখক পরিষদের সভাপতি মুফতি জহির ইবনে মুসলিম, সহ-সভাপতি সৈয়দ শামছুল হুদা, সেক্রেটারি আবদুল গাফফার, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরী, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক মুহিম মাহফুজ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজুল হক ফাইয়াজ ও সমাজকল্যাণ সম্পাদক খায়রুল বাশার।

শোকবাণীতে তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। আল্লাহপাক মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। আমীন।

উল্লেখ্য, শাঈখ উসমান গনী এর পিতা মৌলবি আবদুল মুতাআলী শুক্রবার (২৬ নভেম্বর) রাত ১ টায় নোয়াখালীর হাতিয়াস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ১শ বছর। ৪ ছেলে,৭ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ