spot_img
spot_img

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর তুরস্ক ও সৌদি আরবের

প্রতিরক্ষা শিল্পে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে তুরস্ক ও সৌদি আরব। প্রতিরক্ষা ও সামরিক প্রযুক্তি এবং ব্যবস্থার গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবনে সহযোগিতার লক্ষ্যে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান হালুক গোরগুন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ তথ্য জানান। আমেরিকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি জানান, তুরস্কের প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজ (এসএসবি) এবং সৌদি আরবের জেনারেল অথরিটি ফর ডিফেন্স ডেভেলপমেন্ট (জিএডিডি)-এর মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

জিএডিডির প্রেসিডেন্ট ফালেহ বিন আবদুল্লাহ আল-সুলাইমানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিতে প্রতিরক্ষা ও সামরিক প্রযুক্তি এবং ব্যবস্থার গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবনে সহযোগিতার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। গোরগুন আশা প্রকাশ করেন, এই চুক্তি উভয় দেশের জন্য কল্যাণকর হবে। একই সঙ্গে তিনি আল-সুলাইমান ও তার সফরসঙ্গী প্রতিনিধিদলকে সফরের জন্য ধন্যবাদ জানান।

এদিকে রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে হামলার ঘটনায় সৌদি আরবের প্রতি সংহতি ও সমর্থন প্রকাশ করেছে তুরস্ক। হামলার নিন্দা জানিয়ে সৌদি জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেন হালুক গোরগুন।

তিনি বলেন, “আমরা এই হামলার নিন্দা জানাই এবং সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আমাদের সংহতি পুনর্ব্যক্ত করছি।”

spot_img
spot_img
spot_img

সর্বশেষ