spot_img
spot_img

ইসরাইলি বাহিনীর বাধা সত্ত্বেও আল-আকসায় জুমার নামাজ আদায় হাজারো ফিলিস্তিনির

দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের কঠোর বিধিনিষেধ ও বাধা সত্ত্বেও পবিত্র মসজিদুল আকসায় জুমার নামাজ আদায় করেছেন হাজারো ফিলিস্তিনি। জেরুজালেমে প্রবেশ এবং মসজিদে পৌঁছানোর পথে নানা প্রতিবন্ধকতা আরোপ করে দখলদার বাহিনী।

শুক্রবার (২৭ নভেম্বর) জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ জানায়, হাজার হাজার মুসল্লি পবিত্র মসজিদুল আকসায় জুমার নামাজ আদায় করেছেন।

সংবাদ সংস্থা সাফার প্রতিবেদক জানান, জেরুজালেম শহরের চারপাশে থাকা সামরিক চেকপোস্ট দিয়ে মসজিদুল আকসায় প্রবেশের ক্ষেত্রে মুসল্লিদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে দখলদার বাহিনী।

তিনি আরও জানান, জেরুজালেম শহর, পুরনো শহর ও মসজিদুল আকসার আশপাশে থাকা সামরিক চেকপোস্ট এবং লোহার প্রতিবন্ধকতায় আটকে বহু যুবককে মসজিদে প্রবেশ করতে দেয়নি দখলদার বাহিনী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ