spot_img
spot_img

পিএইচডি ডিগ্রিধারীকে উপ-অর্থমন্ত্রীর দায়িত্ব দিলো আফগান সরকার

ড. আবদুল লতিফ নাজারিকে উপ-অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে তালেবান নেতৃত্বাধীন আফগান সরকার। পিএইচডি ডিগ্রিধারী সদ্য নিয়োগপ্রাপ্ত এই উপ-অর্থমন্ত্রী আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক।

শনিবার (২৬ ডিসেম্বর) এ নিয়োগ দেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

আফগান সরকারের তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ এক টুইটা বার্তায় বলেন, ডক্টর আবদুল লতিফকে পেশাদার উপ-অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তালেবানের আমিরুল মুমিনিন বা প্রধান মোল্লা হেবায়তুল্লাহ আখুন্দজাদা আবদুল লতিফকে উপ-অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

জাবিউল্লাহ মুজাহিদ টুইট বার্তায় আরও বলেন, আবদুল লতিফ হাজরা সম্প্রদায়ের সদস্য। অর্থনীতি বিষয়ে তার দক্ষতা ও জানাশোনা রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ