spot_img

করোনায় গত ২৪ ঘন্টায় সারাদেশে ১ জনের মৃত্যু; শনাক্ত ৩৭৩

দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৬১ জনে।

সোমবার (২৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৭৩ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৩ হাজার ৬২৬ জনে।

গত ২৪ ঘন্টায় সারাদেশের ৮৫১টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ২২টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ২৭১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ৩৭৩ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশ। আগের দিন ছিল ১ শতাংশের নিচে। সেই হিসাবে মৃত্যু কমলেও দেশে শনাক্তের হার বেড়েছে।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১ কোটি ১৪ লাখ ১০ হাজার ২৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৩ হাজার ৬২৬ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের মোট হার ১৩ দশমিক ৮৮ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ