spot_img

দুপুরে বিএনপির সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে সংবাদ সম্মেলনের তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংবাদ সম্মেলনে স্থায়ীর কমিটির বৈঠক ও চলমান রাজনৈতিক বিষয় তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য দিবেন। এ সময় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ