বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

সু চির বিরুদ্ধে চূড়ান্ত রায় ঘোষণা আগামী শুক্রবার

মিয়ানমারের নেত্রী অং সান সু চির বিরুদ্ধে চূড়ান্ত রায় দেবে জান্তাশাসিত মিয়ানমারের একটি আদালত। শুক্রবার (৩০ ডিসেম্বর) এ রায় দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র। এর মধ্যদিয়ে সু চির বিরুদ্ধে আনীত সব অভিযোগের বিচার শেষ হবে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ৭৭ বছর বয়সী নেত্রী অং সান সু চিকে ২০২১ সালে ফেব্রুয়ারি মাসের ১ তারিখ বন্দি করে দেশটির জান্তাবাহিনী। সেদিনই জনগণের ভোটে নির্বাচিত সরকারকে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে জান্তাবাহিনী। এরপর থেকেই বন্দি জীবনযাপন করছেন সু চি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ