spot_img
spot_img

ইভিএমের ধীর গতির কারণে রসিক নির্বাচনে ৩০টি কেন্দ্রে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শেষ হয়নি

ইভিএমের ধীর গতির কারণে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে নির্ধারিত সময়ে (বিকেল ৪ টা) কমপক্ষে ৩০টি কেন্দ্রে ভোট শেষ করতে পারেনি নির্বাচন অফিস।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টায়ও ওইসব কেন্দ্রে ভোট চলেছে। নগরীর মেট্রোপলিটন স্কুল, লায়ন্স স্কুল এন্ড কলেজ, আশরতপুর বালিকা বিদ্যালসহ বেশ কিছু কেন্দ্রে ভোটার উপস্থিত থাকায় নির্ধারিত সময়ে ভোট শেষ করতে পারেনি।

তারা জানান, ওইসব কেন্দ্রে ভোটাররা এখনও লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোট দেয়ার জন্য। ধারণা করা হচ্ছে ওইসব কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হতে রাত ৮ টা বাজবে।নির্বাচন কর্মকর্তা আফতাব হোসেন বলেন, এখনও কিছু কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ