বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

গাজ্জায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় শহীদ আরও ২৪১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় হামলা অব্যাহত রেখেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় গাজ্জায় ২৪১ জন ফিলিস্তিনি শাহাদাত বরন করেছেন। আহত হয়েছেন আরও প্রায় ৪০০ মানুষ।

বুধবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকেই গাজায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা প্রায় ২১ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। নিহতদের মধ্যে ১৪ হাজারেরও বেশি নারী ও শিশু।

আহত হয়েছেন আরও প্রায় ৫৫ হাজার ফিলিস্তিনি। ইসরাইলের এই হামলা থেকে বাদ যাচ্ছে না গাজ্জার কোনও অবকাঠামো। তারা মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবিরসহ বেসামরিক মানুষের বাড়ি-ঘর সব জায়গায় হামলা চালিয়ে আসছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ