spot_img
spot_img

পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, পুলিশ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আলাদা একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি বাস্তবায়ন করা হবে। এছাড়াও পুলিশ বাহিনীকে বিশ্বমানের করে গড়ে তুলতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে রাজারবাগ পুলিশ লাইনসে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ ২০২২-এর পঞ্চম ও সমাপনী অধিবেশনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য একটি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বাহিনীটিকে শক্তিশালী ও বিশ্বমানের করে গড়ে তুলতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হয়েছে। আমরা ৮২ হাজার জনবলের পুলিশ বাড়িয়েছি। নতুন ইউনিট হিসেবে নৌপুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, পিবিআই, সিটিটিসি ও এটিইউসহ যখন যেটা প্রয়োজন ছিল তখন আমরা তা পূরণ করেছি।

তিনি আরও বলেন, যৌক্তিক দাবিদাওয়া আলোচনার মাধ্যমে দক্ষতা, সক্ষমতা বৃদ্ধিতে যা যা প্রয়োজন আমরা সব কিছুই করব। এ ছাড়া অন্যান্য দাবিদাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের পুলিশ কর্মকর্তারা অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, তারা আরো সুন্দরভাবে কাজ করবেন। বাংলাদেশ পুলিশ দক্ষতার সঙ্গে কাজ করে জঙ্গি দমন, সন্ত্রাস দমনে বিশ্বে মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ