spot_img

করোনা: দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২০, আক্রান্ত ১৫৪৪০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৫ হাজার ৪৪০ জনের শরীরে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩০৮ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জন।

শুক্রবার (২৮ জানুয়ারি) করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬ হাজার ২৬৮টি। শনাক্তের হার ৩৩.৩৭ শতাংশ। এদিন সুস্থ হয়েছে আরও ১ হাজার ৩২৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৩৬৯ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৮ জন পুরুষ ও ১২ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছে ৫ জন ও চট্টগ্রামে ৯ জন। এছাড়া রাজশাহীতে ২, বরিশালে ১, সিলেটে ২ ও ময়মনসিংহে ১ জন মারা গেছে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ