কিশোরগঞ্জের ভৈরব থেকে ৮৪ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে র্যাব। আটক যুবকের নাম মাজাহারুল ইসলাম বাবু (২৪)। তিনি নেত্রকোণা জেলা সদরের পশ্চিম কাটলী গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে।
শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে তাকে আটক করা হয়।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবের নাটালের মোড়ে অভিযান চালিয়ে একটি পিকআপ আটক করে র্যাব। পরে পিকআপ তল্লাশি চালিয়ে পিকআপের বডির আলাদা কাঠের পাটাতন তৈরি করে অভিনব কায়দায় রাখা ৮৪ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় পিকআপে থাকা মাজাহারুল ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়।










