spot_img

আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন ইমরান খান ও তার স্ত্রী বুশরা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে চলতি মাসে সর্বশেষ মামলায় ১৪ বছরের কারাদণ্ড এবং তার স্ত্রী বুশরা বিবিকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ মামলায় আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন তারা।

সোমবার (২৭ জানুয়ারি) এই আপিল করা হয়েছে বলে জানিয়েছেন ইমরান খানের আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী।

ইসলামাবাদ হাইকোর্টের বাইরে আইনজীবী বলেন, ‘আমরা আজ আপিল দাখিল করেছি। আগামী কয়েক দিনের মধ্যে এটি প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। এরপর শুনানির জন্য তারিখ নির্ধারিত হবে।’

সূত্র : এএফপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ