spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রোববার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে সোমবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতারের সময় তাদের হেফাজতে থাকা ৩ হাজার ৬৫ পিস ইয়াবা, ৪৪ গ্রাম হেরোইন, ২২ কেজি ৮৯৫ গ্রাম (৮২ পুরিয়া) গাঁজা, ৪টি ইনজেকশন, ২৯ বোতল ফেন্সিডিল ও ৭০ গ্রাম আইস জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা হয়েছে বলেও জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ