spot_img
spot_img

পদ্মা-মেঘনার অভয়াশ্রমে দুই মাস মাছ ধরা নিষিদ্ধ

পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস ইলিশের পোনা জাটকাসহ সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার (১ মার্চ) থেকে অভয়াশ্রম কার্যক্রম শুরু হবে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচর চর ভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার পদ্মা-মেঘনা নদীতে অভয়াশ্রম চলাকালে কোনো জেলেকেই নদীতে নামতে দেওয়া হবে না।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান জানান, নিষেধাজ্ঞা চলাকালীন কোনো জেলেকে নদীতে নামতে দেওয়া হবে না। এ সময় তালিকাভুক্ত ৪৪ হাজার ৩৫ জেলেকে প্রতিমাসে ৪০ কেজি করে চাল দেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ