বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ‘মেডজুল’ খেজুর উৎপাদন হয় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলে। যার ৫০ শতাংশ খেজুর ইউরোপে রপ্তানি করা হয়। যুক্তরাজ্যসহ পুরো ইউরোপের স্থানীয় দোকানগুলির পাশাপাশি বড় সুপারমার্কেটগুলিতেও এগুলো বিক্রি হয়। আগত রমজানে ইউরোপ জুড়ে মুসলমানদেরকে ইসরায়েলি এই খেজুর বয়কট করতে উৎসাহিত করছে যুক্তরাজ্যভিত্তিক ফ্রেন্ডস অফ আল-আকসা (এফওএ) নামে একটি সংগঠন।
সংগঠনটি একটি বিবৃতিতে জানিয়েছে, “দখলদার ইসরায়েল একটি বর্ণবাদী রাষ্ট্র যারা দীর্ঘ ৭৫ বছর ধরে ফিলিস্তিনিদের জাতিগতভাবে উৎখাত করে আসছে। তাই এই রমজানে ইসরায়েলের খেজুর বয়কটের মাধ্যমে মুসলিম সম্প্রদায় ফিলিস্তিনের বুকে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব ও বর্ণবাদীদের বিরুদ্ধে একটি স্পষ্ট ও শক্তিশালী নিন্দার বার্তা পাঠাতে পারে।”

বিবৃতিতে আরো বলা হয়েছে, আমাদের অবশ্যই মনে রাখতে হবে একটি সম্প্রদায় হিসাবে আমরা শক্তিশালী। তাই আমরা ইসরায়েলি খেজুরগুলিকে তাকে ফিরিয়ে রেখে আমাদের প্রতিক্রিয়া তাদেরকে শোনাতে পারি।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে বিশেষ করে রমজান মাসে মসজিদ আল-আকসায় ফিলিস্তিনি মুসল্লিদের
উপর হামলার সংখ্যা বেড়েছে। ২০২৩ সালের এ পর্যন্ত ১৩ শিশুসহ কমপক্ষে ৬২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইল।
সূত্র: মিডল ইস্ট মনিটর











