spot_img
spot_img

রমজান জুড়ে আল আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা, বাড়তে পারে উত্তেজনা: ইসরাইলি গোয়েন্দা সংস্থা

পবিত্র রমজান মাসে দখলকৃত পশ্চিম তীরের জেরুসালেমে অবস্থিত আল আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশের উপর নিষেধাজ্ঞার ফলে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেট।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ইসরাইলের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এ বিষয়টি জানিয়েছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবরে হামাস-ইসরাইল যুদ্ধ শুরু হলে মসজিদ আল আকসায় ফিলিস্তিনিদের প্রবেশের উপরে বিভিন্ন নিষেধাজ্ঞা প্রদান করে ইসরাইলি বাহিনী। এতে মসজিদে মুসল্লির সংখ্যা অর্ধেকেরও কমে নেমে আসে।

ইসরাইলি আর্মি রেডিও জানিয়েছে, “প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়টি নিয়ে আলোচনা করবে ইসরাইলি সেনাবাহিনী ও শিন বেট, যাতে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করে।”

উল্লেখ্য, গত সপ্তাহে, দখলকৃত পশ্চিম তীর ও জেরুসালেমে যেসব ফিলিস্তিনিরা বসবাস করে তাদেরকে রমজান মাস চলাকালীন সময়ে আল আকসা মসজিদ প্রাঙ্গনে ঢুকতে দেওয়া যাবে না বলে একটি প্রস্তাব দেন ইসরাইলের উগ্রবাদী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাভির। পরবর্তীতে এটি অনুমোদন করে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ