spot_img

ইরানে হামলা চালিয়েছে ইসরাইল

আমেরিকার সঙ্গে আলোচনার মধ্যেই ইরানে হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের বিভিন্ন স্থানে এ হামলা চালানো হয়।

শনিবার সকালে রাজধানী তেহরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেইসঙ্গে ধোঁয়া উড়তে দেখে গেছে বলেও জানিয়েছে আল জাজিরা।

বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জোমহৌরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ জানিয়েছেন, এই হামলার উদ্দেশ্য তেলআবিবের ওপর হুমকি দূর করা।

পাল্টা আক্রমণের আশঙ্কায় দেশব্যাপী বিধিনিষেধ আরোপ করেছে ইসরাইল। সামরিক বাহিনী জানিয়েছে, প্রয়োজন ছাড়া সকল শিক্ষামূলক কার্যক্রম, সমাবেশ এবং কার্যক্রশ নিষিদ্ধ থাকবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ