spot_img

পাটওয়ারীকে ‘দুষ্টুমি’ করতে নিষেধ করলেন মির্জা আব্বাস

জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে হওয়া কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, অনুষ্ঠানজুড়ে নানা নেতা ও দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে তার কুশল বিনিময় ও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ইফতার শেষে বিএনপি নেতা মির্জা আব্বাস তাকে ‘দুষ্টুমি’ না করার পরামর্শও দেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে দেওয়া ওই পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, পরিবেশনকারী কর্মী এবং নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, জামায়াতে ইসলামীর আমিরের কাছে দোয়া চাইলে তিনি জবাবে বলেন, ‘তোমার জন্য দোয়া ও দাওয়াহ, দুইটাই রইল।’

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথোপকথনে তিনি ‘ফ্যামিলি কার্ড’ প্রসঙ্গ তোলেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, এ উদ্যোগ শুরু হয়েছে এবং শিগগিরই তা সারা দেশে চালু হবে।

এ ছাড়া বিএনপি নেতা ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনসহ আরও কয়েকজন নেতার সঙ্গেও বিভিন্ন বিষয়ে তার কথা হয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানালে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বলেন, সঠিক বিচার নিশ্চিত করতে সময় লাগবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী পোস্টে আরও লেখেন, ইফতার শেষে একই টেবিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় মির্জা আব্বাস আবারও তাকে বলেন, ‘দুষ্টুমি করবা না।’ জবাবে তিনি বলেন, ‘ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন।’

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ