spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৮

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে দুই হাজার ৮৮৮ পিস ইয়াবা, ২০ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ২৮ কেজি ৫১৫ গ্রাম গাঁজা, ৩০ লিটার দেশিমদ ও ৩০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

রবিবার (২৭ মার্চ) সকাল ছয়টা থেকে সোমবার (২৮ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ