spot_img

র‍্যাব সদস্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অত্যন্ত গর্হিত কাজ: প্রধানমন্ত্রী

র‍্যাব সদস্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অত্যন্ত গর্হিত কাজ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে র‍্যাব। কিন্তু এ বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধে বিনা দোষে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যা অত্যন্ত গর্হিত কাজ বলে মনে করি। এর চেয়েও কষ্টের বিষয় হচ্ছে, আমাদের দেশের কিছু মানুষ এই নিষেধাজ্ঞাকে বাহবা দিচ্ছে।

সোমবার (২৮ মার্চ) র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ অপরাধে জড়ালে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু র‍্যাব সদস্যদের বিরুদ্ধে যারা স্যাংকশন দিল, তাদের দেশে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না। বিশেষ করে আমেরিকায় এই ব্যবস্থা নেই। তারা বঙ্গবন্ধুর খুনীদের আশ্রয় দিয়েছে, নাগরিকত্ব দিয়েছে। ওইসব অপরাধীদের দেশে ফেরাতে বারবার যোগাযোগ করেও তা সম্ভব হয়নি।

প্রধানমন্ত্রী বলেন, মাদক একটি ব্যাধি, সারা বিশ্ব আজ এই ব্যাধিতে আক্রান্ত। র‍্যাবের ধারাবাহিক অভিযানে আজ মাদক অনেকটাই নিয়ন্ত্রণে। চরমপন্থীরা আত্মসমর্পণ করেছে এবং তাদের আর্থিক সহযোগিতা প্রদানের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে। জলদস্যুরা আত্মসমর্পণ করে এখন পরিবারের সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ