আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সামনের রোজাকে কেন্দ্র করে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। কমিউনিস্ট পার্টির কিছু বামপন্থি নেতারা আজ হরতাল দিয়েছে। তাদের সমর্থন দিয়েছে বিএনপি ও ভুঁইফোড় কিছু রাজনৈতিক দল। টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ কিংবা চট্টগ্রামের কথা বাদই দিলাম। ঢাকা শহরেও তো একটা মানুষকে দেখলাম না যে হরতালের পক্ষে কথা বলতে। মানুষ নির্বিঘ্নে কাজ করেছে।
সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় আশুলিয়া থানা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, কিছু খাদ্য শস্যের দাম বেড়েছে আমরা অস্বীকার করছি না। সয়াবিন তেল-পাম ওয়েল বিদেশ থেকে আমদানি করে প্রাইভেট সেক্টর। আমি বললে তো তারা তেলের দাম কমাবে না।










