spot_img
spot_img

আট দিনের সফরে বিকেলে সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য আট দিনের সফরে আজ মঙ্গলবার (২৮ মার্চ) সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

গতকাল সোমবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি বিমান (ফ্লাইট নং বিজি-৫৮৪) মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করবে।

আট দিনের সফরে রাষ্ট্রপতি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চোখের চিকিৎসা করাবেন।

স্বাস্থ্য পরীক্ষা শেষে ৫ এপ্রিল দেশে ফিরবেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ