spot_img
spot_img

দাবানল ও খরায় বিপর্যস্ত স্পেন

স্পেনের পূর্বাঞ্চলে দাবানলে পুড়ে গেছে কয়েক হাজার হেক্টর বনভূমি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে। এদিকে কাতালোনিয়া প্রদেশে খরায় বিপর্যস্ত কৃষকরা বৃষ্টির আশায় গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করেছেন।

সোমবার (২৭ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, স্পেনের পূর্বাঞ্চলের বনভূমিতে গেল বৃহস্পতিবার ছড়িয়ে পড়ে দাবানল। এরই মধ্যে পুড়ে গেছে ১০ হাজার একরের বেশি বনভূমি। দমকল বাহিনীর পাঁচ শতাধিক সদস্য প্রতিনিয়ত চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণের।এ ছাড়াও ব্যবহার করা হচ্ছে ২০টি বিমান ও হেলিকপ্টার।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও দ্রুত আর ছড়াবে না। তবে দাবানল পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও সময় লাগবে বলে জানিয়েছে তারা।

দাবানলের কারণে এরই মধ্যে কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সরিয়ে নেয়া এসব বাসিন্দাকে পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে স্পেনের কাতালোনিয়া প্রদেশে দীর্ঘমেয়াদি খরার কারণে দুর্ভোগে পড়েছেন কৃষকরা। তাই বৃষ্টির জন্য গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করেন তারা। এতে অংশ নেন কয়েকশ কৃষক। এর আগে সবশেষ ২০০৮ সালে এ ধরনের প্রার্থনার আয়োজন করা হয়েছিল।

খরার কারণে প্রদেশের জলাধারগুলোতে উল্লেখযোগ্য পরিমাণে পানি কমে গেছে। এরই মধ্যে কাতালোনিয়ার বেশ কয়েকটি শহরের বাসিন্দাদের পানি ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করেছে স্থানীয় প্রশাসন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ