ইসরাইলী সেনাদের বিরুদ্ধে সশস্ত্র অভিযান পরিচালনা করলো ফিলিস্তিন স্বাধীনতাকামীদের অন্যতম সংগঠন কুদস ও মুজাহিদ বিগ্রেড।
বৃহস্পতিবার (২৮ মার্চ) কুদস বিগ্রেডের এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মুজাহিদীন বিগ্রেডের সাথে দখলদার ইসরাইলী সেনাদের মিলিটারী ব্যারাকে পরিণত হওয়া আশ-শিফা কমপ্লেক্স এরিয়ায় অভিযান পরিচালনা করেছে কুদস বিগ্রেডের সদস্যরা। কমপ্লেক্স এরিয়ায় জড়ো হওয়া ইসরাইলী সেনাদল ও সামরিক যান লক্ষ্য করে হামলা চালিয়েছি আমরা। এতে সেনা দলটির সকলেই হতাহত হয়। বিধ্বস্ত তাদের সামরিক যান।
অপরদিকে ইসরাইল মিলিটারীর এক বিবৃতিতে জানানো হয় যে, গাজ্জায় এক অভিযানে তাদের ৮ সেনা গুরুতর ভাবে আহত হয়েছে।
উল্লেখ্য, গাজ্জায় গত ২৪ ঘন্টায় ৬টি গণহত্যা অভিযান পরিচালনা করেছে দখলদার ইসরাইল। এতে ৬২ বেসামরিক ফিলিস্তিনি শাহাদাত বরণ করেন। আহত হোন ৯১ জন।
ফলে ৭ অক্টোবরের পর থেকে শহীদের সংখ্যা বেড়ে ৩২ হাজার ৫৫২ ও আহত ৭৪ হাজার ৯৮০ জনে গিয়ে পৌঁছে।
এছাড়া গত সপ্তাহে খাদ্য ও মানবিক সহায়তা কর্মসূচিতে মোট ৮ বার হামলায় চালায় জায়োনিস্ট অবৈধ রাষ্ট্রটির সেনারা। এতে শতাধিক স্বেচ্ছাসেবী নিহত হোন।
দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় বিরতিহীনভাবে ভয়ংকর গণহত্যা পরিচালনা করার পাশাপাশি স্থলপথে খাদ্য ও মানবিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে বিশ্ব মানবতার শত্রু অবৈধ রাষ্ট্র ইসরাইল। এতে করে অঞ্চলটিতে দেখা দিয়েছে মর্মান্তিক বিপর্যয় ও দুর্ভিক্ষ।
ক্ষুধার তাড়নায় অপুষ্টি ও পানিশূন্যতায় ভুগে এখন পর্যন্ত প্রায় অর্ধশত শিশু প্রাণ হারায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়, ক্ষুধা নিবারণে গাজ্জার ফিলিস্তিনিরা খাদ্য না পেয়ে ঘাস ও তৃণলতা জোগাড় করছেন। তা দিয়ে স্যুপ তৈরির চেষ্টা করছেন।
এছাড়া আল জাজিরার এক ভিডিও প্রতিবেদনে তুলে ধরা হয় যে, গাজ্জার মায়েরা তাদের সন্তানদের ক্ষুধা নিবারণে হিমশিম খাচ্ছেন। যে পরিমাণ খাদ্য সহায়তা মাঝে মাঝে তারা পাচ্ছেন তা দিয়ে প্রয়োজন মেটানো সম্ভব হচ্ছে না। তারা সংবাদমাধ্যমকে জানান, প্রাণের ঝুঁকি নিয়ে সংগ্রহ করা অপর্যাপ্ত খাদ্য সহায়তা দিয়ে দিনাতিপাত করতে সন্তানদের বিভিন্নভাবে ভুলিয়ে রাখতে হচ্ছে।
ভিডিও প্রতিবেদনের এক পর্যায়ে ক্ষুধার তাড়নায় ক্রন্দনরত শত শত বাচ্চার করুণ দৃশ্যও তুলে ধরা হয়।
সূত্র: আল জাজিরা











