spot_img

মুনিয়ার মৃত্যুর ঘটনায় অপরাধী যেই হোক তাকে আইনের মুখোমুখি হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, গুলশানে কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুতে যেই জড়িত থাকুক না কেন তাদের ছাড় দেয়া হবে না।

আজ বুধবার দুপুরে ধানমণ্ডির বাসভবনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের মুখোমুখি হতে হবে।

তিনি আরও বলেন, রাজধানীর গুলশানে কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলার তদন্ত চলছে। তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে বলে। আইন তার নিজস্ব গতিতে চলবে, যেই অপরাধী হোক না কেন তাকে আইনের মুখোমুখি হতে হবে।

হেফাজতের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুখে অরাজনৈতিক সংগঠনের কথা বললেও হেফাজতের ইসলামের রাজনৈতিক দুরভিসন্ধি ছিলো। হেফাজতের গঠনতন্ত্রে কোনও রাজনৈতিক কার্যক্রমে সম্পৃক্ত না হওয়ার কথা থাকলেও তারা মাঝেমধ্যেই রাষ্ট্রবিরোধী কার্যকলাপে বিভিন্ন দলের সঙ্গে যুক্ত হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ