হেফাজতের সদ্য সাবেক ঢাকা মহানগরের সহ-দফতর সম্পাদক ও বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের নেতা মাওলানা ইহতেশামুল হক সাখীর আবারও দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার (২৮ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ এ রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, পল্টন থানার মামলায় সাত দিনের রিমান্ড শেষে মাওলানা ইহতেশামুল হক সাখীকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর চলতি বছরের ২৬ মার্চ বায়তুল মোকাররম মসজিদের ঘটনায় পল্টন থানার করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
এবং তার বিরুদ্ধে আরো সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন শুনানি শেষে তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করে।












