spot_img
spot_img

জাপান ও দক্ষিণ কোরিয়া সফরে যাবেন বাইডেন

আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো এশিয়া সফরে যাচ্ছেন জো বাইডেন। আগামী ২০ থেকে ২৪ মে জাপান ও দক্ষিণ কোরিয়ায় তার সফর করার কথা রয়েছে। এই অঞ্চলের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যেই তিনি দেশ দুইটিতে যাচ্ছেন।

হোয়াইট হাউজ জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিহিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাইডেন। এই সফরে মুক্ত ইন্দো-প্যাসিফিক ও কোরিয়া-জাপান প্রজাতন্ত্রের সাথে মার্কিন প্রতিশ্রুতিকে এগিয়ে নিয়ে যাবে।

এছাড়া টোকিওতে কোয়াড সম্মেলনে জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের নেতাদের সাথেও বাইডেন বৈঠক করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

তবে, বাইডেনের এই সফরকে সামনে রেখে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া। এতে কিছুটা উদ্বিগ্ন রয়েছে মার্কিন প্রশাসন। এদিকে, শক্তি প্রদর্শনের জন্য উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এই সপ্তাহে সামরিক প্যারেডের আয়োজন করেছেন। এমন এক সময় বাইডেন এশিয়ার দেশ দুইটিতে সফরে যাচ্ছেন যখন ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ