spot_img

গাজীপুরের সাবেক মেয়র বিএনপির ভাইস-চেয়ারম্যান এম এ মান্নান ইন্তেকাল করেছেন

বিএনপির ভাইস-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

বৃহস্পতিবার বিকেল ৪টা ৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে বুধবার শারীরিক অবস্থার অবনতি ঘটলে অধ্যাপক এম এ মান্নানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্ট নেওয়া হয় তাকে। বিএনপির এ নেতা দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন।

প্রসঙ্গত, ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তৎকালীন মন্ত্রিসভায় ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এম এ মান্নান। পরবর্তীকালে নবগঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হলে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে গাজীপুরের প্রথম সিটি মেয়র নির্বাচিত হন মান্নান।

গাজীপুর সিটি করপোরেশন মেয়র থাকাকালে ২০১৫ সালে নিজ বাসা থেকে গ্রেফতার হন এম এ মান্নান। ২০১৭ সালে আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ