spot_img
spot_img

ঐতিহাসিক বাব আল-রহমা মসজিদকে নিজেদের ধর্মীয় স্থাপনা বানাতে চায় ইসরাইল

আল আকসার ঐতিহাসিক বাব আল-রহমা মসজিদকে সিনেগগ বানাতে চায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

সম্প্রতি এবিষয়ে বিশ্ববাসীকে সতর্ক করেছে জেরুজালেম ও এর উপাসনালয় রক্ষা বিষয়ক মুসলিম-খ্রিস্টান নামক একটি কমিটি।

এক বিবৃতিতে মুসলিম-খ্রিস্টান কমিটিটির পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, দখলদার ইহুদিবাদী ইসরাইল তাদের পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে পবিত্র মসজিদে আকসার পূর্ব অংশে অবস্থিত ঐতিহাসিক বাব আল-রহমা মসজিদকে ইহুদি উপাসনালয় সিনেগগে রূপান্তর করতে চায়। বিশেষ ব্যবস্থায় বাব আল-রহমাকে মসজিদে আকসার এরিয়া থেকে পৃথক করে দেওয়াই এর বড় প্রমাণ।

বিবৃতিতে বলা হয়, আমরা ফিলিস্তিনিদের প্রতি আহবান জানাচ্ছি তারা যেনো আল-রহমা মসজিদ বন্ধ করে দিয়ে সিনেগগে রূপান্তরের ইসরাইলী ষড়যন্ত্রের মোকাবিলা করে। প্রয়োজনীয় সংস্কারের ব্যবস্থা নিয়ে পুনরায় মসজিদের ভেতর নিয়মিত নামাজ আদায় করা শুরু করে।

এছাড়াও কমিটির পক্ষ থেকে বলা হয় , স্থিতাবস্থা পরিবর্তনের যেকোনো প্রচেষ্টা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে যার জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল।

জানা যায়, গত সোমবার ২য় বারের মতো বাব আল-রহমাতে অভিযান চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এর ভেতরে তেলাওয়াত ও ইবাদাতকারী ২জন ফিলিস্তিনি পুরুষ ও ১জন তুর্কি নারীকে আটক করে নিয়ে যায় তারা। এছাড়া গত ৫দিনে ২ বার তার কেটে দিয়ে এবং বিদ্যুৎ সরবরাহ সরঞ্জাম নষ্ট করে মসজিদটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়।

উল্লেখ্য, বাব আল রহমা মসজিদকে পবিত্র মসজিদে আকসার একটি অংশ মনে করা হয়। এটি মসজিদে আকসার গেট বাব আল-রহমাহ ও পূর্বদিকের দেয়াল যেখানে ইহুদিবাদীরা উপাসনা করে থাকে, সেখানে অবস্থিত।

প্রাচীন ঐতিহাসিক এই মসজিদটির এরিয়ায় বিভিন্ন সাহাবীদের কবরস্থান রয়েছে। বিখ্যাত সাহাবী উবাদা ইবনুস সামেত ও শাদ্দাদ ইবনু আউসের কবর তন্মধ্যে অন্যতম। এছাড়া বাব আল রহমা মসজিদের আওতায় একটি বড় পাহাড়ি উপত্যকা ও ৪ ডুনাম (১ডুনাম: ৯৭০০ বর্গকিলোমির উর্বর কৃষি জমি) জমিও রয়েছে।

তবে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল ওই ৪ ডুনাম উর্বর কৃষি জমিকে ময়লা আবর্জনার স্তুপে পরিণত করেছে। তাতে পাথর, বিভিন্ন ধরণের বর্জ্য ও ময়লা আবর্জনা ফেলে পুরো জমিটিকেই ব্যবহার অনুপযোগী করে তুলেছে।

এছাড়া সাহাবীদের কবরস্থানটিকেও দখলের পায়তারা চলছে। ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল বাব আল রহমাকে সিনেগগ, সাহাবীদের কবরস্থানকে পর্যটনকেন্দ্রে রূপান্তর করতে চায়। এজন্য তারা ক্যাবল কার স্থাপন ও কবরস্থানকে কথিত ইশ্বরিক বাগানে রূপান্তরের ব্যবস্থা নিচ্ছে, যে বাগানের কথা জেনেসিসের লিখিত হিব্রু বাইবেলে বর্ণিত রয়েছে। ইতিমধ্যে অবৈধ রাষ্ট্রটির সন্ত্রাসী সেনারা কবরস্থানের ২০০ মিটার জায়গা দখল করে ফেলেছে বলে জানা যায়।

সবকিছু মিলিয়ে মসজিদটির মোট আয়তন ২৩ একর থেকেও কিছু বেশি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ