spot_img
spot_img

শাপলা চত্বরে আলেমদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা নতুন প্রজন্ম যথাযথভাবে জানে না: পার্থ

ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বর্তমান অনেক সংসদ সদস্যের বয়স যখন মাত্র ১০ বছর ছিল, তখন শেয়ারবাজার কেলেঙ্কারিতে ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া বিডিআর পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে আলেম-ওলামাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথাও নতুন প্রজন্ম যথাযথভাবে জানে না। ইয়াবাসম্রাট বদি ও মমতাজের মতো ব্যক্তিদের সংসদে বসিয়ে সংসদের মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

গত সপ্তাহে সংসদে প্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে পার্থ বলেন, ফ্যাসিস্ট আমলের অব্যবস্থাপনা শব্দটি এই ভয়াবহ লুটপাটের তুলনায় খুবই নরম। তার দাবি, বাপেক্সকে পাশ কাটিয়ে তৌফিক-ই-ইলাহী চৌধুরীর প্রত্যক্ষ মদদে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল। পরে কুইক রেন্টালের নামে দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়, যার বোঝা এখনো বহন করছে জনগণ।

তিনি বলেন, আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে কোনো ‘অব্যবস্থাপনা’ হয়নি, বরং হয়েছে লাগামহীন দুর্নীতি ও পরিকল্পিত চুরি। বর্তমানে তরুণরা বারবার জুলাইয়ের ৩৬ দিনের গণঅভ্যুত্থানের কথা বলছে। এর কারণ, ২০০৮ সাল থেকে গত ১৭ বছরে আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছে, তা নতুন প্রজন্মের সামনে সঠিকভাবে তুলে ধরা হয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ