spot_img
spot_imgspot_img

বিশ্বব্যাপী খাদ্য সংকটের জন্য রাশিয়াকে দায়ী করা অর্থহীন: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বব্যাপী খাদ্য সংকটের জন্য তার দেশকে দায়ী করার যে চেষ্টা করা হচ্ছে তা সম্পূর্ণ অর্থহীন।

তিনি অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নাহামেরের সঙ্গে এক টেলিফোনালাপে একথা বলেন। ওই টেলিফোনালাপের বরাত দিয়ে ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট পুতিন খাদ্য সংকটের জন্য কয়েকটি কারণের কথা উল্লেখ করেন যেগুলোর মধ্যে মূল কারণ, রাশিয়ার ওপর আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের কঠোর নিষেধাজ্ঞা। রাশিয়ার প্রেসিডেন্ট একইসঙ্গে ইউক্রেনের সঙ্গে তার দেশের শান্তি আলোচনায় নাশকতামূলক তৎপরতার চালানোর জন্য কিয়েভকে অভিযুক্ত করেন।

টেলিফোনালাপের পর অস্ট্রিয়ার চ্যান্সেলর বলেন, তার দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা হবে বলে প্রেসিডেন্ট পুতিন তাকে প্রতিশ্রুতি দিয়েছেন।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ