spot_img
spot_img

রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় আফগান সরকার

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মাওলানা মুহাম্মাদ ইয়াকুব মুজাহিদ রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও বিস্তৃত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন।

বুধবার (২৭ মে) মস্কোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনের সাইডলাইনে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি সের্গেই শোইগুর সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে দুই পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা এবং আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে।

মাওলানা ইয়াকুব মুজাহিদ বলেন, রাশিয়ার সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক বিশেষ গুরুত্ব বহন করে। ভবিষ্যতে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত, শক্তিশালী ও পূর্ণাঙ্গ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, দুই দশকের আমেরিকান দখলদারিত্বের পর আফগানিস্তান এখনো অর্থনৈতিক ও মানবিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে। তবে ক্ষমতায় ফিরে আসার পর ইমারাতে ইসলামিয়া বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

আফগান প্রতিরক্ষামন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যে ইমারাতে ইসলামিয়া দেশজুড়ে নিরাপত্তা জোরদার করেছে, অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কার বাস্তবায়ন করেছে এবং রাজনৈতিক ক্ষেত্রেও অগ্রগতি অর্জন করেছে।

মাওলানা ইয়াকুব মুজাহিদ আরও বলেন, আফগান নিরাপত্তা বাহিনী “ফিতনাবাজ নেটওয়ার্কগুলোর” বিরুদ্ধে বড় ধরনের সাফল্য অর্জন করেছে। এর ফলে পুরো দেশে নিরাপত্তা ও স্থিতিশীলতার উন্নতি হয়েছে।

কাবুল ও মস্কোর মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগের মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হলো। দুই পক্ষই রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহের ইঙ্গিত দিচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ