spot_img

রাজধানীর মগবাজারে বিস্ফোরণে হতাহতের ঘটনায় খেলাফত মজলিসের শোক

রাজধানীর মগবাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৭ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। এছাড়া বহু ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন।

সোমবার (২৮ জুন) এক যৌথ শোক বাণীতে তাঁরা গভীর শোক প্রকাশ করেন।

নেতৃদ্বয় মহান আল্লাহর নিকট নিহত সকলের মাগফিরাত কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এই ঘটনায় ব্যাপক ক্ষয়-ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করে নেতৃদ্বয় হতাহতদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

দ্রুত ও সঠিকভাবে তদন্ত করে এই ঘটনার প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তাঁরা।

নেতৃবৃন্দ বলেন, দেশে ঘন ঘন বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের দায়ভার প্রশাসন কোনভাবেই এড়িয়ে যেতে পারে না। সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের অবহেলা ও জনসাধারণের অসতর্কতার কারণে বার বার এ ধরণের ঘটনা ঘটছে। জননিরাপত্তার স্বার্থে সরকারকে এই ব্যাপারে কার্যকরী ভূমিকা পালন করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ