spot_img

রাজধানীর মগবাজারে বিস্ফোরণে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের শোক

রাজধানীর মগবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় মাওলানা মুস্তাফিজুর রহমানসহ ৭ জন নিহত ও বহু সংখ্যক আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ।

সোমবার (২৮ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, বার বার মর্মান্তিক দুর্ঘটনা ঘটলেও তার আসল রহস্য উদঘাটন করতে না পারায় এধরণের ঘটনা ঘটেই যাচ্ছে।

তিনি মগবাজারের ভবনে বিস্ফোরণের ঘটনার সূত্রপাত খুজে বের করে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সেইসাথে নিহতদের পরিবারকে সরকারিভাবে যথাযথ ক্ষতিপুরণ এবং আহতদের উন্নত চিকিৎসার দাবি জানান।

মাওলানা ইউনুছ আহমাদ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শহিদী মর্যাদা কামনা করেন এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ