spot_img
spot_img

আমেরিকার টেক্সাসে লরি থেকে ৪৬ মরদেহ উদ্ধার

আমেরিকায় একটি লরি থেকে ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এরা সবাই অভিবাসনপ্রত্যাশী। আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরের একটি লরি থেকে এসব মানুষকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার (২৮ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

খবরে বলা হয়েছে, লরি থেকে উদ্ধার হওয়া আরও অন্তত ১৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় কেএসএটি টিভি চ্যানেলের খবরে বলা হয়, লরিটি সান আন্তোনিওর দক্ষিণ-পশ্চিম দিকে একটি রেল লাইনের পাশে পড়েছিল।

নিউইয়র্ক টাইমস জানায়, সান আন্তোনিও পুলিশ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে নিখোঁজ লরিটির চালককে খুঁজছেন।

লরিটির ভেতরে কীভাবে এত লোক মারা গেল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় এবং স্থানীয় পুলিশ এখনও কোনও মন্তব্য করেনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ