spot_img
spot_img

বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন ৪২ হাজার হজযাত্রী

হজ ফ্লাইট শুরু হওয়ার পর সোমবার (২৭ জুন) পর্যন্ত ২৩ দিনে ১১৭টি হজ ফ্লাইটে সৌদি আরবে গেছেন ৪২ হাজার একজন হজযাত্রী।

মঙ্গলবার (২৮ জুন) ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৩৮ হাজার ৬১৬ জন রয়েছেন।

১১৭টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৬৭টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৪৫টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত পাঁচটি ফ্লাইট রয়েছে। গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছিল।

সৌদি আরবে এখন পর্যন্ত ৬ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে পুরুষ চারজন ও নারী দুইজন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ