spot_img
spot_img

রকেট হামলা চালিয়ে আল-কায়েদা নেতা আবু হামজাহ আল ইয়েমেনিকে হত্যা করলো আমেরিকা

সিরিয়ায় রকেট হামলা চালিয়ে আল-কায়েদা-সংশ্লিষ্ট গ্রুপ হুরাস আল-দিনের সিনিয়র নেতা আবু হামজাহ আল ইয়েমেনিকে হত্যা করলো আমেরিকা

সোমবার (২৮ জুন) মার্কিন সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডও এক বিবৃতিতে জানায়, হামলাটি যখন আবু হামজাহ আল ইয়েমেনিকে লক্ষ্য করে চালানো হয়েছে তখন তিনি একাই মোটরসাইকেলে কোথাও যাচ্ছিলেন। এই অভিযানে কোন বেসামরিক ক্ষয়ক্ষতি হয়নি।

সিরিয়ার একটি মানবিক সংস্থা একটি টুইট বার্তায় জানিয়েছে, মধ্যরাতের কিছু আগে আবু হামজাহ্-র মোটরসাইকেলটিকে লক্ষ্য করে দুটি রকেট হামলা চালালে তিনি নিহত হন। তার লাশ ইদলিব শহরের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ