spot_img
spot_img

মানবাধিকার ইস্যুতে দ্রুতই ভালো খবর পাবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, মানবাধিকার ইস্যুতে বাংলাদেশ দ্রুতই ভালো খবর পাবে।

বুধবার (২৮ জুন) সিলেটে নিজ বাড়িতে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমেরিকা বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। তারাও চায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যাতে আরও সুদৃঢ় হয়। বাংলাদেশও সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারসাম্য পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী।

ড. মোমেন বলেন, মানবাধিকার ইস্যুতে আমেরিকাকে যেসব ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে, তা খতিয়ে দেখছে তারা। দ্রুতই ভালো কোনো খবর পাবে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবস্থানগত কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ। তাই সবাই বাংলাদেশকে ইজ্জত দিচ্ছে। সম্পর্ক উন্নয়নে বিভিন্ন দেশ ঘন ঘন বাংলাদেশ সফর করছে।

তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহী।তাই যুক্তরাষ্ট্র থেকেও ঘন ঘন কর্মকর্তারা বাংলাদেশ সফর করছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ