spot_img

সরকার আলেম-উলামাদের চরিত্রে কালিমা লেপন করে মিথ্যা মামলায় বন্দি করে রেখেছে: নুর

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, যদি কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করে তাহলে যার যা কিছু আছে তা নিয়ে থানা পুলিশ ঘেরাও করবেন। সরকার আলেম ওলামাদের চরিত্রের উপর কালিমা লেপন করে মিথ্যা মামলায় বন্দি করে রেখেছে। যদি তাদের মুক্তি না দেওয়া হয় তাহলে আমরা সারাদেশের মানুষকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবো।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, বিশেষজ্ঞরা বলছেন দেশ নাকি দেউলিয়া হওয়ার পথে। কারণ যেখানে চারদিন আগে অর্থমন্ত্রী বলেছিলেন আইএমএফের কাছ থেকে ঋণ নেবো না, প্রয়োজন হলে ঋণ নেব। তার চারদিনের মাথায় আমরা দেখলাম আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে, জাপানি উন্নয়ন সংস্থা জাইকার কাছ থেকে ৫০ কোটি ডলার ঋণ চেয়েছে। এভাবে বিভিন্ন দাতা সংস্থাগুলোর কাছ থেকে ঋণ চেয়েছে। চারদিন আগে যে কথা বলেছেন চারদিন পরই তাদের কথা ও কাজের মিল নাই।

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের ঋণ নিয়ে দেশের অর্থনীতির বারোটা বাজিয়েছে। আগামীকাল যদি সরকার ক্ষমতা হস্তান্তর করে আমাদের হাতে, সহজ কথা আমরাও দেশ চালাতে হিমশিম খাবো। তিন লাখ ৪০ হাজার কোটি টাকার ঋণের কিস্তি ২০২৪ সাল থেকে বাংলাদেশকে দিতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শুধু হিংসাত্মক কথা বলেন। ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকলেও তিনি বলেন আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। এ ধরনের মিথ্যাচার পুরো জাতিকে হতভম্ব করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ