spot_img

বিএনপির মহাসমাবেশ শুরু

সরকার পতনের এক দফা দাবি বাস্তবায়নে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে। মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনসহ আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সামনে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির মহাসমাবেশ শুরু হয়।

আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় সমাবেশ শুরুর আগেই নয়াপল্টনসহ আশপাশের এলাকা নেতাকর্মীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসতে থাকেন। সবার হাতেই দলীয় পতাকা, ব্যানার আর প্ল্যাকার্ড।

একদিকে, মতিঝিল শাপলা চত্বরের মোড়, অন্যদিকে কাকরাইল মসজিদ, শান্তিনগর মোড়, আরেকদিকে পল্টন মোড়ে ছাড়িয়ে গেছে নেতাকর্মীদের ভিড়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ