বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আল্লামা সুলতান যওক নদভী রহ. এর স্মরণে চট্টগ্রামে আলোচনা সভা

চট্টগ্রাম দারুল মাআরিফ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও নেজামে ইসলাম পার্টির পৃষ্ঠপোষক আল্লামা সুলতান যওক নদভী রহ.-এর জীবন ও কর্ম স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ জুলাই) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি মিলনায়তনে চট্টগ্রাম মহানগর নেজামে ইসলাম পার্টির ব্যবস্থাপনায় এই আলোচনা সভা আয়োজিত হয়।

নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগরীর আমীর মাওলানা জিয়াউল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন রব্বানীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজী।

তিনি বলেন, আল্লামা সুলতান যওক নদভী রহ. উপমহাদেশের একজন আলোকিত মনীষী ছিলেন। তিনি একাধারে বিশ্ববরেণ্য আলেম, চিন্তাবিদ, গবেষক ও সাহিত্যিক। কক্সবাজার জেলার পটভূমিতে জন্মগ্রহণ করে তিনি সম্মান সূচক ডিগ্রী লাভ করেন ভারতের ঐতিহ্যবাহী দারুল উলুম নদওয়াতুল উলামা থেকে। পরবর্তীতে হিজাযে মুহাররাম (মক্কা-মদিনা) সহ বিভিন্ন ইসলামী কেন্দ্রে উচ্চশিক্ষা গ্রহণ করে বাংলাদেশে ফিরে আসেন।

তিনি আরও বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠা থেকে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন,পাশাপাশি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিরও তিনি ছিলেন সক্রিয় পৃষ্ঠপোষক। তাঁর লেখনী, বক্তৃতা এবং দাওয়াতি কর্মধারা আজও আমাদের পথপ্রদর্শক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা তাজুল ইসলাম (বড় হুজুর), দারুল মাআরিফ মাদরাসার মুহতামিম মাওলানা ফোরকান উল্লাহ, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর আব্দুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় সংগঠন সচিব মাওলানা এনামুল হক কুতুবী, দারুল মাআরিফের মুহাদ্দিস মাওলানা এনামুল হক মাদানী, সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ নুর আনোয়ারী, কেন্দ্রীয় নেতা মাওলানা এরশাদ বিন জালাল দৈনিক “আমাদের চট্টগ্রাম”-এর সম্পাদক ও জাতীয় প্রেসক্লাব সদস্য মিজানুর রহমান চৌধুরী, নিউজ গার্ডেনের সম্পাদক সাংবাদিক কামরুল হুদা, দৈনিক কালের সমাজ চট্টগ্রাম ব্যুরো সাংবাদিক মাওলানা আসগর সালেহী, ইনসাফ এর চট্টগ্রাম প্রতিনিধি মাওলানা মাহবুবুল মান্নান, নায়েবে আমীর মাওলানা জাকারিয়া খালেদ, মাওলানা হাফেজ আব্দুল মান্নান, মাওলানা জয়নাল আবেদীন কুতুবী, মহানগর নেতা মাওলানা মাহমুদুল হাসান, দ্বীন মুহাম্মাদ রাব্বানী ও ছাত্রনেতা তারেকুল ইসলাম প্রমুখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ