spot_img

ইরানের অনুরোধেই হামলা বন্ধ করেছি, সমঝোতা না হলে আবার শুরু হবে: ট্রাম্প

ইরানের অনুরোধের পরিপ্রেক্ষিতেই দেশটির ওপর সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেছে আমেরিকা বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নতুন যুদ্ধবিরতি চুক্তিতে দুই পক্ষ পৌঁছাতে না পারলে আবারও হামলা শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (২৭ জুলাই) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।

তিনি বলেন, ‘তারা খুব ভদ্রভাবে আমাদের বলেছে, “অনুগ্রহ করে হামলা বন্ধ করুন, চলুন বৈঠকে বসি।” এখন আমরা সেই পর্যায়েই আছি। দেখি কী হয়। কোনো সমঝোতা না হলে আবার আগের অবস্থায় ফিরে যাব।’

প্রায় দুই সপ্তাহ ধরে ইরানে ধারাবাহিক হামলার পর বিরতি দেয় আমেরিকা। একই সময়ে তেহরানের বিরুদ্ধে পরবর্তী সামরিক পদক্ষেপ কী হতে পারে, তা নিয়েও মূল্যায়ন করছে ট্রাম্প প্রশাসন।

এর আগে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সামরিক অভিযান আরও বিস্তৃত করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

তাদের আশঙ্কা ছিল, দীর্ঘমেয়াদি সামরিক অভিযান চালানো হলে আমেরিকার অস্ত্র ও গোলাবারুদের মজুতের ওপর চাপ পড়তে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ