স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এ সরকারের আগেও ৩৭ বছর অন্য সরকার ক্ষমতায় ছিল। তারা এক মিনিটও উন্নয়নের কথা বলতে পারবে না। আমাদের সময় এতো উন্নয়ন হয়েছে যে এক ঘণ্টায়ও উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না।
আজ রবিবার (২৮ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ সদরের দীঘি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, দেশের ১৩ কোটি মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে। যা অনেক উন্নত দেশেও সম্ভব হয়নি। সেসব দেশে অনেক মূল্য দিয়ে ভ্যাকসিন কিনে নিতে হয়েছে।










