spot_img

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সংসদের ১৯তম অধিবেশন শুরু হয়েছে

একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন বিকেল ৫ টা ৪ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে।

আজ (২৮ আগস্ট) বিকেল ৫টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ অধিবেশন শুরু হয়।

এর আগে সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি একাদশ সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুহাম্মাদ ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে আজ শুরু হতে যাওয়া অধিবেশনের প্রথম বৈঠকেই নতুন ডেপুটি স্পিকার নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

সংবিধানের ৭৪ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, স্পিকার ও ডেপুটি স্পিকার পদের যেকোনোটি শূন্য হলে সাতদিনের মধ্যে কিংবা ওই সময়ে সংসদ বৈঠকরত না থাকলে পরবর্তী প্রথম বৈঠকে তা পূর্ণ করতে সংসদ সদস্যদের মধ্য থেকে একজনকে নির্বাচিত করতে হবে।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ