spot_img

১৩ সেপ্টেম্বর রাজধানীতে দিনব্যাপী সীরাতুন্নবী মহাসম্মেলন

জাতীয় সীরাত কমিটি বাংলাদেশের উদ্যোগে ১৩ সেপ্টেম্বর রাজধানীতে দিনব্যাপী সীরাতুন্নবী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানী ঢাকার গেন্ডারিয়া ধুপখোলা মাঠে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে সংগঠনটি।

জাতীয় সীরাত কমিটি বাংলাদেশের সভাপতি মুফতি মুহাম্মদ ইমাদুদ্দীনের সভাপত্বে অনুষ্ঠানের আরজগুজারে সংগঠনটির মহাসচিব মুফতি মুজিবুর রহমান।

মহাসম্মেলনে প্রধান মেহমান হিসাবে থাকবেন, অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার মুহতামিম শাইখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস, ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করীম।

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থাকবেন, মধুপুরের পীর মাওলানা আব্দুল হামীদ, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ঢালকানগরের পীর মুফতি জাফর আহমাদ, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, জামালুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা ইমদাদুল ইসলাম, মোল্লাবাড়ি জামে মসজিদের খাতিব মাওলানা মুজিবুর রহমান, জামিয়া ইবরাহীমিয়া দারুল উলুম মেরাজনগর মাদরাসার মুহতামিম মাওলানা রশিদ আহমাদ।

সম্মেলনে বিষয়ভিত্তিক আলোচনা করবেন, মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মুফতি নজরুল ইসলাম কাসেমী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা মামুনুল হক, মুফতি সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী, মাওলানা হাসান জামিল, মুফতি আরিফ বিন হাবিব, মুফতি মজিবুর রহমান চাটগামী, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা তাফাজ্জল হক আজিজ, মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, মুফতি আলী হাসান উসামা, মুফতি রেজাউল করীম আবরার, মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী, মাওলানা মেরাজুল হক মাজহারী।

অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন, মুফতি শফিক সাদী, মুফতি ইবরাহিম শরিফ, মাওলানা আখতারুজ্জমান, মাওলানা আশরাফ আমিন, মুফতি হাবিবুর রহমান, মুফতি আব্দুল কাইয়ুম।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ