spot_img

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে একজন করোনা পজিটিভ ও ৫ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচজন। অন্যজন বগুড়ার।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৫ জন। এ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১১১ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ